উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে ৪নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

এম.ইউ শাকিল : জামালপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে  দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার বিকেলে ( ২১ এপ্রিল)  শহরের কাচারীপাড়া খালেকের দোকান মোড়ে উক্ত অনুষ্ঠান হয়েছে ।

ঈদ সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন জামালপুর জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক এবং জামালপুর জেলা যুবদলের  সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো: বিল্লাল হোসেন ।  এ সময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আসলাম হোসেন ।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ জন দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।   প্রতি প্যাকেটে ছিল আতব চাউল,  সেমাই, সোয়াবিন তেল, চিনি, নুডুস, গুড়া দুধ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *