উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম এর বিরুদ্ধে বিক্ষোভ 

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে তাকে অপসারণ করার জন্য তার বিরুদ্ধে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল করেছেন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে টনকী বাজার থেকে মিছিলটি বের হয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের দিকে অগ্রসর হইলে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম টের পেয়ে ইউনিয়ন পরিষদ ত্যাগ করেন। এ সময় বিক্ষোভকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গিয়ে চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার জরুরি অপসারণ দাবি করে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন। এ সময় মিছিল নেতৃত্ব দেয় কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, ডাঃ মেহেদী হাছান, আব্দুল মান্নান, ইনছান আলী ফটিক ,বেলায়েত হোসেন, সহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *