উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে নবগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ২৫ সেপ্টেম্বর বুধবার জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জর্জ জনাব মোঃ এহসানুল হক, ও জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,জনাব মাসুদ পারভেজ মহোদয়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত পুলিশ সুপার জামালপুর সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

এসময় নবাগত পুলিশ সুপার, জামালপুর ও বিচার বিভাগীয় কর্মকর্তা মহোদয়ের পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে নবাগত পুলিশ সুপার মহোদয় জামালপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও বিচার বিভাগের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জামালপুর জেলা পুলিশ ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *