বকশিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩৯ জনের বিরুদ্ধে মামলা ৬ জনকে আদালতে সোর্পদ

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
বকশিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩৯ জনের বিরুদ্ধে বুধবার মামলা দায়ের হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩ শত জনকে আসামী করে মামলার বাদী হয়েছেন উপজেলার মাদারেরচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিএনপি নেতা আনিছুজ্জামান। এ মামলার আসামী ৬ জনকে গ্রেপ্তার করে বুধবার সন্ধ্যায় জামালপুর আদালতে সোর্পদ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সারা দেশে যখন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন জোরদার এ সময় গত ৪ আগস্ট দুপুরে দায়েরকৃত আসামীরা একত্রিত হয়ে বিএনপি ও যুবদল অফিসে ভাংচুর চালায়। আওয়ামী সন্ত্রাসীরা হকিস্টিক, রাম দা, আগ্নেয়াস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের মারপিট করে এবং বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণসহ অগ্নি সংযোগ করে। আসামীরা ধর ধর শিবির ধর ও ধর ধর ছাত্র ধর এ শ্লোগান দিতে দিতে বকশিগঞ্জ উপজেলা পরিষদের দিকে যায়। আসামীরা মালিবাগ মোড়ে উপস্থিত হয়ে আসামীরা হিন্দু অনিকের লাইব্রেরীতে আগুন দেয় এবং কলেজ রোডে বেশকটি দোকান তছনছসহ বেশকিছু যানবাহন ভাংচুর করে। পরে বেলা ২ টার দিকে আসামীরা উপজেলা পরিষদে ঢুকে আসামী মাসুম প্রামানিক নিজেই তার গাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়াও সরকারি অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর চালায়। এরপর ককটেল বিস্ফোরন করে শহরে আতংক সৃষ্টি করে গাড়ীতে ও পাইব্রেরীতে আগুন ধরিয়ে দেয়। পরে বকশিগঞ্জ হাইওয়ে থানায় ঢুকে হাইওয়ে থানার গাড়ী ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বলে এসব মামলার আরজিতে উল্লেখ করেছেন।
দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার ওরফে বাবুল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সদস্য মো. মোখলেছুর রহমান তালুকদার ওরফে জুয়েল, সদস্য মশিউর রহমান লাখপতি, সদস্য ও জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার, উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব বিল্লাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল আলম বাবুসহ ১৩৯ জন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য আবু তালেব তোতা, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, আলতাফ হোসেন, দেলোয়ার হোসেন লুলু ও নুর আমিন।
এ ব্যাপারে বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
