আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরে ইন্ডিয়ান জিরা আটক

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ বাজারের জিরা ব্যবসায়ী শহিদুল ইসলামের চোরাই পথে আসা ইন্ডিয়ান ১২ বস্তা জিরা  আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।

শনিবার দুপুরে ঝগড়ারচর থেকে জামালপুর আসার পথে ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজ উপর থেকে গোপন সংবাদের  ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশ জিরাসহ ব্যাটারি চালিত অটো ও অটোর ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ঝগড়াচড়া বাজারের মের্সাস শরীফ এন্টারপ্রাইজের মালিক মো. সাজু মিয়ার দোকান থেকে বর্ডার ক্রস চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা বিক্রি করে জামালপুর শহররস্ত রানিগঞ্জ বাজারের মের্সাস শহীদুল এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলামের কাছে । ওই জিরা ইসলামপুর ডিগ্রি চর বাজার সন্নিকটে মিয়া বাড়ি ব্রিজের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে ইসলামপুর থানা পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) সাইফুলা ঘটনা সত্যতার নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *