উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের নির্বাচিত সম্পন্ন

জামালপুর প্রতিনিধি : জামালপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সেলিম জামান। কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ খান, সদস্য যথাক্রমে মো. মঞ্জুরুল ইসলাম, মো. ফরিদুল ইসলাম ও আব্দুর রেজ্জাক তরফদার।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের নির্বাচিত ফলাফল ঘোষনা করেছেন।

জামালপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছে জেলার সমবায় সমিতিগুলোর সদস্যরা ও সুধিমহল।

নবনির্বাচিত কর্মকর্তাদের আরো অভিনন্দন জানিয়েন

অভিনন্দন জানিয়েছে, জামালপুর সমিতি ইউকে সভাপতি এডভোকেট সৈয়দ শামীম জামান , সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন মুকুল , সাধারন সম্পাদক হাশমী কবির।

এছাড়া জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাদের অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *