জামালপুর শহর জামায়াতের রুকন সম্মেলন
জামালপুর প্রতিনিধি: ১১ অক্টোবর শুক্রবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর এডভোকেট আছিমুল ইসলাম এবং পরিচালনা করেন শহর সেক্রেটারী খন্দকার মোকাদ্দাস আলী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, শহর নায়েবে আমির মাওলানা মিছবাহুর রহমান কাউছার,শহর বায়তুলমাল সম্পাদক নাজমুল হক মাসুদ, শহর অফিস সম্পাদক হাফেজ মেসবাহুল কাইউম প্রমুখ।
সদস্যদের (রুকন) উদ্দেশ্যে বক্তাগণ বলেন সাংগঠনিক মজবুতির জন্য পাড়া মহল্লায় ইউনিট বৃদ্ধির জন্য পরামর্শ দেন, সেই সাথে দুর্গাপূজায় কোন কুচক্রী মহল যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, তার জন্য সতর্ক দৃষ্টি রাখা আহবান জানান।
