জামালপুরসদর

জামালপুরে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি:  ১২ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর এডভোকেট আছিমুল ইসলাম সাহেব এবং পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারী খন্দকার মোকাদ্দাস আলী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, প্রধান আলোচক আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালি কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড.ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর জেলার ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ বাইতুল্লাহ সেক্রেটারি এডভোকেট ভোকেট ছামিউল হক, শহর নায়েবে আমির মাওলানা মিছবাহুর রহমান কাউছার,শহর বায়তুলমাল সম্পাদক নাজমুল হক মাসুদ, শহর অফিস সম্পাদক হাফেজ মেসবাহুল কাইউম ও ওয়ার্ড সভাপতি – সেক্রেটারি সহ অন্যান্য বৃন্দ।
প্রধান অতিথি বলেন, রাসূল (সা:) মানবতার মহান শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছেন। আজকের পৃথিবীতে যদি শান্তি আনতে হয় তাহলে একদল সৎ লোক তৈরি করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে মানবতার মহান শিক্ষক রাসুল সাঃ এর আদর্শকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। বর্তমান বিশৃঙ্খল পৃথিবীতে শান্তি ফিরে আনতে হলে ইসলামের বিকল্প নেই, অন্য কোন মতাদর্শ দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না।
তিনি আরো বলেন, সমাজতন্ত্র ,পুঁজিবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। সমাজতন্ত্র, পুঁজিবাদের দিন শেষ এখন ইসলামের বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *