আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কোরবান আলী

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ কোরবান আলী এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। বুধবার(১৬ অক্টোবর) দুপুরে জেলার মেলান্দহ উপজেলার খান পাড়া এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় পিছন থেকে মাহিন্দ্র গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাহার গ্রামের বাড়ি মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামে। তাহার মৃত্যুতে সারাজেলায় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *