জামালপুর

জামালপুরে হত্যা, অপহরণসহ ৭ মামলার আসামী গ্রেফতার

মোঃ রুহুল আমিন রাজু ঃ বৃহস্পতিবার বিকাল ৪টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত অনুমান ২টা৫০ মিনিটে জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজারে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মেহেদী হাসান নিপুনকে গ্রেফতার করে। তার নামে জামালপুর সদর,ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় ৫টি হত্যা মামলাসহ অপহরন ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার কিলার। অপহরন ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারকৃত নিপুন সদর উপজেলার জামিরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এস আই তারিকুজ্জামান বাদি হয়ে জামালপুর সদর থানায় মেহেদী হাসান নিপুনকে আসামী করে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের করেছে। তিনি বলেন তাকে আদালতে সোপর্দ করা হবে ও তাকে জিজ্ঞেসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে। প্রেস ব্রিফিংয়ে  উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, জামালপুর জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ডি আই ও -১ এম,এম,ময়নুল ইসলাম, ডিবির ওসি আরমান আলী, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন ও ওসি তদন্ত আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *