উপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ইট ভাটায় বিদুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু  

আবু সাঈদ গালিব দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

দেওয়ানগঞ্জ উপজেলার মেসার্স মেঘনা ব্রিকস ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ফকির আলী নামের এক কিশোরের মৃত্যু হয়েছে ।  ১৩ নভেম্বর বুধবার সকালে ব্রিকস ফিল্ডে কাঁচা ইট বানানোর সময় দুর্ঘটনাটি ঘটে । নিহত ফকির আলী অত্র উপজেলার তিলকপুর এলাকার যুগল শেখের পুত্র ।

শিশু শ্রম আইন উপেক্ষা ও বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যুর বিষয়ে ইটভাটার ম্যানাজার জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত ফকির আলীর বয়স ১৬-১৭ বছর । গায়ে গতরে বড়সড় ছিলো বিধায় তাকে আমরা কাজে নিয়েছি । ইট প্রস্তুত করার জায়গায় টিউবয়েলের সাথে মটর লাগানো ছিল । সকলের অজান্তে মটরের বৈদ্যুতিক লাইনটি টিউবয়েলকে বৈদ্যুতায়িত করে। শ্রমিক ফকির আলী টিউবয়েল ধরার সাথে সাথেই দুর্ঘটনাটি ঘটে।

শিশু মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে ইটভাটা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স । তিনি ইট ভাটার বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ সহ নানা অব্যবস্থাপনা দেখতে পান । ফলে ইট ভাটার সকল কর্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরো বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *