উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহের মাহমুদপুরে পুলিশ তদন্ত কেন্দ্র নতুন ভবনে স্থানান্তর এর শুভ উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ  ১৩ নভেম্বর বেলা ৩ ঘটিকায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা জামালপুর জেলার মেলান্দহ থানার অন্তর্গত মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনে স্থানান্তর এর শুভ উদ্বোধন করেন।

মেলান্দহ থানা কর্তৃক আয়োজিত ৩নং মাহমুদপুর ইউনিয়নের নবনির্মিত পুলিশ তদন্ত কেন্দ্রে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুজ্জামান,।

সভায় মাহমুদপুর ইউনিয়নের ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন। তারা মাদক সংক্রান্ত সমস্যা এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিয়ে মতামত জানান।

পরে পুলিশ সুপার জামালপুর মহোদয় বলেন, এই জেলা শান্তি প্রিয় জনপদ। ৫ই আগস্ট এর আগে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এটা আমাদের অব্যাহত প্রচেষ্টা। জনবান্ধব পুলিশ হতে জনগণের সহায়তা প্রয়োজন। আমরা আসছি এখানে আপনাদের সাহায্য করতে কিন্তু আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আপনারা আমাদের কাজ কে মূল্যায়ন করবেন। ৫ই আগস্টের আগে যা হয়েছে আপনারা এখন তা করবেন না।

তিনি বলেন, একজন মাদকাসক্ত অন্যদের Motivate করে সমাজে মাদক ছড়িয়ে দেয়। আপনাদের একতাই মাদক-কে দূরীভূত করতে হবে। যারা জুয়া খেলে, মাদক সেবন করে বিভিন্ন রকমের অপরাধ করে তাদের তথ্য আমাদের দেন অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।

কমিউনিটি পুলিশের যে উদ্দেশ্য, আমরা এক হয়ে কাজ করব। একত্রে কাজ করলে আমরা একটি সুন্দর দেশ পাব।

এর আগে মেলান্দহ থানার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম জামালপুর, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব অভিজিৎ দাস (মেলান্দহ থানার দায়িত্বে অতিরিক্ত সার্কেল) জামালপুর মহোদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *