বকশিগঞ্জে ‘কামালপুর মুক্ত দিবস’ পালিত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধের ইতিহাসে বহুশহীদের রক্তে রঞ্জিত রণাঙ্গন ১১ নং সেক্টরের মূল কেন্দ্রবিন্দু ঐতিহাসিক কামালপুরে ৪ ডিসেম্বর ‘কামালপুর মুক্ত দিবস’ পালিত হয়েছে। আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।
বুধবার সকাল ১১ টায় জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন আয়োজিত ধানুয়া কামালপুর মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল্লা আল মোকাদ্দেস রিপন, অধ্যাপক বজলুর রহমান, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ঘটনার স্মৃতিচারণ ও ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর শত্রুমুক্ত দিবসের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার পরিজন অংশ গ্রহণ করেন।
