উপজেলার সংবাদসদর

জামালপুর জেলা পুলিশ কর্তৃক সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ  ১১ ডিসেম্বর বুধবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সভা কক্ষে জামালপুর জেলার সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান; ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ মহোদয়। এসময় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান(পিএসসি) মহোদয়; র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব এবং সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ।

সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়। মাননীয় ডিআইজি মহোদয় জামালপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলেই সার্বিক সহযোগিতায় একাত্বতা প্রকাশ করেন।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার গণমাধ্যম কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও জামালপুর জেলার সুশীল সমাজের সকল ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *