তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা তথ্য অফিস, জামালপুর, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সরকারি আশেক মাহমুদ কলেজ ভেন্যুতে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাছিনা বেগম (জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট), জামালপুর ; বিশেষ অতিথি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা(পুলিশ সুপার), জামালপুর ; মোঃ জালাল উদ্দিন (জেলা সিনিয়র তথ্য অফিসার), জামালপুর এবং সভাপতি
প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ (অধ্যক্ষ), সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর।
“স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন”।
তরুণরা অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনের মধ্য দিয়ে অধিকার ফিরিয়ে দিয়েছে আর সেই অধিকার সকলের ঐক্যবদ্ধতায় রক্ষা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সকল শিক্ষার্থী।
