ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মহোদয়ের জামালপুর জেলা সফর

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ মহোদয়-এঁর জামালপুর জেলায় আগমন উপলক্ষে সার্কিট হাউজ, জামালপুরে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম -সেবা(পুলিশ সুপার) জামালপুর মহোদয়।
এসময় মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে জেলা পুলিশ, জামালপুর এর একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।
পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে মান্যবর বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মহোদয়-এঁর সাথে জেলার সার্বিক বিষয়াদি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগমসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
