অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী এর বদলীজনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা

মোঃ রুহুল আমিন রাজু জেলা প্রতিনিধিঃ ১৭ ডিসেম্বর মঙ্গলবার জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী(দেওয়ানগঞ্জ সার্কেল); এঁর বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সংবর্ধনায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার জামালপুর মহোদয়। পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির পরবর্তী কর্মজীবন ও পারিবারিক জীবনের সাফল্য এবং কল্যাণ কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী;তিনি দীর্ঘ এক বছর আট মাস জামালপুর জেলায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
উপস্থিত সকলেই বিদায়ী অতিথির পরবর্তী কর্মজীবন, পারিবারিক জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার; সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান (মাদার সার্কেল); সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস (ইসলামপুর সার্কেল) সহ জামালপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
