জামালপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।
জামালপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম আব্দুল হালিম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, আর টিভি’র জেলা প্রতিনিধি সুবিনয় রায় তপু, জামালপুর নাগরিক ভয়েস’র সাধারণ সম্পাদক মশিউর রহমান, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামালপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, জামালপুর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের আহবায়ক শাহাবুল আকন্দ, সদস্য সচিব শহিদুল ইসলাম তুফান, সাংবাদিক ইউনিয়ন জামালপুরের সভাপতি সুকান্ত চক্রবর্তী, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হাসু, ই-প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক রেহামান বিন শাওন, বাংলাদেশ রিপোটার্স ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তাদির হোসেন সেলিম প্রমুখ।
এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
বক্তারা আরো বলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ দলীয় শেখ হাসিনার সরকারের পতনের পরও মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী সাইদুল ইসলাম শিপন। তিনি তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে গত ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক ভাবে একটি মামলা দায়ের করেন। সাইদুল ইসলাম শিপন উপজেলার কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট, তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগু’র ছেলে। শিপন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাম রাজত্ব কয়েম করেন। শিপনের ভয়ে এলাকার লোকজন তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সকল অপকর্ম ঢাকতে এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে এ মিথ্যা একটি মামলা দায়ের করেন।
