উপজেলার সংবাদসদরসরিষাবাড়ি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপি ও সরিষাবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে জেলা বিএনপি। জামালাপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এ সময় বলেন, আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা খুব জরুরি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সরিষাবাড়ী উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আরামনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম।

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য হোসেন জামান জুয়েল ও প্রভাষক খায়রুল আলম শ্যামল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *