উপজেলার সংবাদমেলান্দহ

বিএনপির পরিশ্রমী তরুণ প্রজন্মের উজ্জ্বল সম্ভাবনার নাম মুঞ্জুরুল কবির মুঞ্জু

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির দুর্দিনের পরিশ্রমী, তরুণ প্রজন্মের পথিকৃৎ উজ্জ্বল সম্ভাবনাময় নেতার নাম মুন্জুরুল কবীর মুন্জু। তিনি একজন সৎ আদর্শ ও মেধাবী ছাত্র নেতা, যুবদলের নেতা হিসেবে মেলান্দহে দৃষ্টান্ত রেখে গেছেন।

তিনি মেলান্দহ উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘ ৩০ বছর যাবত শ্রম,মেধা,অর্থসহ বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকারের হামলা, মামলায় ও নির্যাতনের শিকার হয়েও নির্যাতন বিএনপির নেতাকর্মীদের পাশে সব সময় দাড়িয়েছেন এবং নির্যাতিত কর্মীদের খোঁজ খবর নিয়ে তাদের সার্বিক সহযোগিতা করেছেন। মুন্জুরুল কবীর মুন্জু মেলান্দহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা যখন আওয়ামী লীগ সরকারের হামলা মামলা,গ্রেফতার, জেল, জুলুম নির্যাতনের কারণে দল যখন ক্লান্তি লগ্নে ছিলো তখন তিনি মেলান্দহ – মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক কয়েকবারের কারানির্যাতিত নেতা হামলা মামলা ও যড়যন্ত্রের শিকার জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের অনুপ্রেরণায় তাঁর পাশে থেকে দিনরাত বিএনপির জন্য পরিশ্রম করে আসছেন এবং তার প্রত্যকটি মিছিল মিটিং ও সামাজিক কাজেও অংশ গ্রহণ করে নিজ দলের নেতাকর্মীদের কে উৎসাহ উদ্দীপনা যোগিয়েছেন। তাঁর অনুপ্রেরণায় আজ মেলান্দহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঔক্যবদ্ব রয়েছেন বলে জানা গেছে। আগামী ৮ ফেব্রুয়ারী মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সন্মেলন মুন্জুরুল কবীর মুন্জু একজন সাবেক সফল ছাত্র ও যুব নেতা ছিলেন। বর্তমানে তিনি মেলান্দহ উপজেলা বিএনপির অন্যতম একজন জননেতা নেতা হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারীতে বিএনপির দ্বি বার্ষিক সন্মেলনে তিনি একজন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় সারা উপজেলা বিএনপির মধ্যে সারা জেগে উঠেছে। উপজেলার প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে, বাজারে বাজারে, চায়ের দোকানে দোকানেসহ বিভিন্ন জায়গায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে মুন্জুরুল কবীর মুন্জু নামে আলোচনার ঝড় উঠেছে। তৃণমূল বিএনপির প্রশ্ন হলো আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপির সন্মেলনে কে হতে যাচ্ছে নতুন সাধারণ সম্পাদক? তবে তৃণমূল বিএনপির দাবি হলো দুঃসময়ে তরুণ প্রজন্মের পথিকৃৎ উজ্জ্বল সম্ভাবনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মুন্জুরুল কবীর মুন্জু কেই যেন এবার মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এটাই এখন তৃণমূল বিএনপির সকলের সময়ের দাবি মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *