আলোচিতউপজেলার সংবাদমাদারগঞ্জ

মাদারগঞ্জে সমবায় সমিতির আমানতকারীর টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জে ২৩ টি সমবায় সমিতির প্রায় ৩০ হাজার আমানতকারীর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ফেরতের দাবিতে আমানতকৃত অর্থ উদ্ধারের সহায়ক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে দুই হাজার আমানতকারী মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় ইউএনও ও এসিল্যান্ড কেউই তাদের কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহব্বায়ক শিবলুল বারী রাজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সিপিবির মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, চরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুব আলম রতন, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিফজুল বারী বকুল, আব্দুর রহিম সোনা মোল্লা এবং প্রতারিত আমানতকারী আছমা বেগম প্রমূখ।

অর্থ উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, আমানতকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড অফিসে না থাকায় ক্ষোভ প্রকাশ করে।

তিনি আরও  বলেন, আগামী সাত দিনের মধ্যে যদি সমিতির মালিকপক্ষকে গ্রেপ্তার এবং গ্রাহকদের মুখোমুখি না করা হয়, তাহলে সাত দিন পরে ইউএনও সাহেব আপনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।

সমবায় সমিতির প্রায় দুই হাজার আমানতকারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *