উপজেলার সংবাদসদর

জামালপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ বসে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা বন্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখা ।

মশাল মিছিলটি শহরের ফৌজদারি মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস. যুগ্ন আহবায়ক আফরিন জান্নাত আঁখি এবং জাতীয় নাগরিক কমিটি জামালপুরের প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দ্রুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আওয়ামী লীগ সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মত আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষনা করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপতৎপরতা বন্ধ করতে হবে। এ ছাড়াও চিহ্নিতদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *