আলোচিতউপজেলার সংবাদবকশীগঞ্জ

বকশিগঞ্জে গাড়ির চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশিগঞ্জ পৌর শহরের চরকাউরিয়ার দড়িপাড়া এলাকায় মাটিবাহী মাহিন্দ্র গাড়ির ধাক্কায় আবু বক্কর নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আবু বক্কর পৌর এলাকার চরকাউরিয়ার দড়িপাড়ার হাফিজুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে নয়টা দিকে আবু বক্কর বাড়ির রাস্তা পারাপারের সময় মাটিবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবু বক্করকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহিন্দ্র গাড়িটাকে জব্দ করেছে। চালক পালিয়ে গিয়েছে। চালককে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *