লোকজ সাংস্কৃতিক কেন্দ্র তারার ভিটা কর্তৃক আয়োজিত লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ ❝লোকজ সংস্কৃতিকে ধারণ করি
দেশ গড়তে কাজ করি❞
বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্ম-উৎসর্গকারী বীরদের স্মরণে লোকজ সাংস্কৃতিক কেন্দ্র তারার ভিটা কর্তৃক আয়োজিত বিজনেস ম্যানেজমেন্ট এন্ড আইটি মহিলা কলেজ ভেন্যুতে লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা/২০২৪ অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব ও মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,পুলিশ সুপার, মহোদয়।
সংবর্ধিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মোঃ সিরাজুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী(১৯৯১); রিয়ার এডমিরাল মোঃ খোরশেদ আলম, সচিব(অব:) মেরিটাইম ইউনিট, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনীর চৌকস ঊর্ধ্বতন কর্মকর্তা; প্রফেসর ডাঃ এম এ রহমান পিএইচডি, বিশিষ্ট চিকিৎসক, পরিচালক (অব:) নিপসম,ঢাকা; মোঃ রবিউল আলম, স্বনামধন্য লোক সংগীত শিল্পী, থিয়েটার এন্ড মিউজিক (ঢা.বি.) সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লোকজ সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। তারই ধারাবাহিকতায় উপরিল্লিখিত প্রতিষ্ঠানের আয়োজন ও সাংস্কৃতিক কেন্দ্রটি অত্র এলাকার হারানো দিনের লোকজ সংস্কৃতি নিয়মিত চর্চা ও লালন করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষণ ও ধারণের মাধ্যমে প্রতিভা বিকাশে ও সমাজ তথা রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা পালন করবে নিঃসন্দেহে।
পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ বাহিনী তার বিভিন্নমুখি কাজের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন করে সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখছে।এ প্রেক্ষিতে “লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৪” সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ,জনসচেতনতায় এবং সমাজ ও রাষ্ট্র গঠনে যথেষ্ট ভূমিকা রাখবে। আয়োজকদের কর্মস্পৃহা এবং প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে উৎসবের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নাসমুস সাকিব, জামালপুর সদর থানার নারায়নপুর পুলিশ তদন্তকেন্দের আইসি মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
