উপজেলার সংবাদমেলান্দহ

মেলান্দহের কুলিয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪টার দিকে স্থানীয় টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কুলিয়া কুলিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুন্জুরুল হক মুনছুর মেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু। তিনি বলেন, কোন কৃষক যেন হয়রানির শিকার না হয়, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে বাংলাদেশের কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাই নাই। আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় সারের দাম, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি করেছেএবং সেই তুলনায় কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় নাই। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে সার,ডিজেল,বিদ্যুৎসহ সকলের মূল্য কমানো হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান নোবেল জয়ী ডঃ মুহাম্মাদ ইউনুস সরকার তিনি যুক্তিক সময়ের মধ্যে সকল সংস্কারের কাজ সেরে সকল দলের অংশ গ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও সমন্বয় আবু তাহা মোঃ শেখ ফরিদ। কুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা এস,এম রেজাউল করিম মেম্বার এর সঞালনায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ,সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান খান দুলাল, মেলান্দহ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজামাল মেম্বার,মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক গাজী রাশেদুজ্জামান মশিউর, মেলান্দহ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মফিজ উদ্দিন চিশতী,মেলান্দহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবর রহমান, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, মেলান্দহ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রকিব হাসান রনি, জাকারিয়া আহাম্মেদ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *