উপজেলার সংবাদবকশীগঞ্জ

বকশিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জেলার বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামে বুধবার সকালে বালতির পানিতে ডুবে আছিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু আছিয়া সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে আছিয়া আক্তার বাড়ির ভেতরে নলকূপ পাড়ে খেলতে যায়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু আছিয়া বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বালতির পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *