আলোচিতউপজেলার সংবাদমাদারগঞ্জ

জামালপুরে ধর্ষণ এবং ধর্ষণ চেষ্ঠায় দুই মামলা দায়ের

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গান শোনানোর কথা বলে পাঁচ বছরের এক কন্যাশিশু ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী তন্ময় নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। তন্ময় সোমবার বিকালে ওই কন্যাশিশুকে ডেকে নিয়ে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মেলান্দহে দাদার বিরুদ্ধে ছয় বছর বয়সী শিশুকে শাক তোলার কথা বলে নদীর পাড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই দুই ঘটনায় সোমবার মাদারগঞ্জ ও মেলান্দহ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ ও ধর্ষণের শিকার কন্যাশিশুটির পরিবারের স্বজনেরা জানান, সোমবার বিকালে নিজ বাড়িতে খেলছিল কন্যাশিশুটি। এ সময় তন্ময় ওই শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুটিকে ধর্ষণ করে তন্ময়। এদিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবারের লোকজন। খোঁজতে গিয়ে তন্ময়ের বাড়িতে মেয়েকে দেখতে পান শিশুটির মা। এ সময় কন্যাশিশুটি তার মাকে পেয়ে কান্না করে সব ঘটনা খুলে বলে। শিশুটির মাকে দেখে তন্ময় কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে তন্ময়। এ ঘটনায় সোমবার রাত নয়টার দিকে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত তন্ময় জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজু এলাকার রবিউল মণ্ডলের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমৃলক শাস্তি দাবি করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে তন্ময়কে প্রধান আসামি করে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। আসামি তন্ময়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে জামালপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

অন্য দিকে গত ১৭ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলায় ছয় বছর বয়সী শিশুকে শাক তোলার কথা বলে নদীর পাড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদার বিরুদ্ধে সোমবার মামলা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর শিশুটির পরিবার থানায় আসেনি এবং কোনো অভিযোগও করেনি। পরে শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *