উপজেলার সংবাদসদর

জামালপুর পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে।

মঙ্গলবার (১১ মার্চ) সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর মহোদয় এবং তাঁর সহধর্মিণী পুনাক সভানেত্রী নওরিন মুন্না, জামালপুর পুলিশ লাইন্সের ভবন সংলগ্ন অনাবাদি যায়গায় নানান প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন।

মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, কার্বন আধার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *