বাঁশচড় ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: ১৬ মার্চ রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঁশচড় ইউনিয়নের আমির মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আসাদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আমীর মাওলানা শরীফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মো: এমদাদুল হক, জামালপুর সদর থানা পূর্ব শাখা শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম শান্ত সহ ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আব্দুস সাত্তার বলেন দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা না থাকায় ঘরে বাইরে সমাজ সংসারে এবং রাষ্ট্রের কোন জায়গায় শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামীন কালামের হাকিমে বলেছেন যারা ঈমানদার তারা আল্লাহর পথে তথা সত্য সুন্দর ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে আর যারা কাফের তাগুত তাঁর অসত্য অসুন্দর অন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করে যেতে হবে।
রমজান মাস গুনাহ মাফের মাস তাকওয়া অর্জনের মাস এই মাসের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি অর্জন করার আহ্বান জানান।
