উপজেলার সংবাদসদর

শুকনো মুড়ি খেয়ে ‘বেদনা বেগম’-কে আর রোজা রাখতে হবে না___পুলিশ সুপার,সৈয়দ রফিকুল ইসলাম

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ শুকনো মুড়ি খেয়ে’ বেদনা বেগম’ কে আর রোজা রাখতে হবে না — এম কথা বলেছেন জামালপুরের সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব ও মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। তিনি বলেন,

“আমাদের সবার উচিত এমন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। অভাবের দিনেও লোকলজ্জার ভয়ে কারো নিকট হাত পাতেন না, এমন মানুষের খোঁজ-খবর রাখা”।

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা গ্রামের পশ্চিম পাড়ার অসহায় বেদনা বেগম-এর মানবেতর জীবন যাপনের চিত্র ‘নাগরিক টিভি’ নিউজে ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি জামালপুর পুলিশ সুপারের নজরে আসলে, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত যার যার জায়গা থেকে অসহায়দের পাশে দাঁড়ানো। তাহলে আমরা সবাই মিলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *