বকশিগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেপ্তার-২
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জে চোরাই মোটর সাইকেল উদ্ধার, সদর ইউনিয়নের ইউপি সদস্য বাশর সরদারসহ তাঁর অপর সহযোগী নুহু মিয়া নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে সদর ইউনিয়নে সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য বাশর সরদার সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত গফুর সরকারের ছেলে এবং তার সহযোগী নুহু মিয়া একই এলাকার মতি মিয়ার ছেলে।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নুহু মিয়ার বাড়িতে অভিযান চালালে তার গোয়ালঘর থেকে দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, মোটর সাইকেলটি ইউপি সদস্যের নিকট ক্রয় করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ইউপি সদস্য বাশর সরদারকে গ্রেপ্তার এবং মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
