আলোচিতউপজেলার সংবাদমাদারগঞ্জ

জামালপুরে সিআইডির অভিযানে অপহৃত দুজন উদ্ধার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলার মাদারগঞ্জ থেকে অপহৃত দুইজনকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। বুধবার ভোরে জেলার মাদারগঞ্জ থেকে এক কলেজছাত্রীকে এবং ৫ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক শিশুকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল।

জামালপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য জানান, সিআইডি গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ৪ ডিসেম্বর জেলার সরিষাবাড়ী থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আনন্দ আরমানকে আটক করা যায়নি তবে বুধবার ভোরে ভুক্তভোগী কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে সরিষাবাড়ী থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী এক শিশুকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসাইনকে আটক করা যায়নি। অভিযুক্ত মনিরের বাড়ি জেলার মেলান্দহ উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *