আলোচিতউপজেলার সংবাদদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঝালরচর পূর্বপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে (১০) খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনার অভিযোগে বৃহস্পতিবার ধর্ষককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঝালরচর পূর্বপাড়া গ্রামের সৈয়দ আলীর মাদ্রাসা পড়ুয়া ছেলে ইয়াসিন (১৭) শিশু শিক্ষার্থীকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশু শিক্ষার্থীটি ভুট্টা ক্ষেতের পাশে সহপাঠির সঙ্গে খেলাধুলা করছিল।

ধর্ষক ইয়াছিনের বড় ভাই জানান. তার ছোট ভাই লম্পট প্রকৃতির বখাটে।

ধর্ষক ইয়াছিন জানান. সে বাহাদুরাবাদ এ রব সিনিয়র মাদ্রাসায় ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হক জানান. বৃহস্পতিবার উপজেলার শেখপাড়া এলাকা হতে ধর্ষকে গ্রেপ্তার করা হয় এবং শিশু শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *