শিক্ষা

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব রটালে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা : ডা. দিপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব রটাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

আজ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনো সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে আরো গবেষণার দরকার আছে।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে এলে জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়। তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে বিজয়ী হয়েছে। যাদের কোনো কার্যক্রমের বৈধতা নেই, তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মশিউর রহমান। এছাড়া সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি তোমাদের দেশ নিয়েও ভাবতে হবে। দেশকে ভালোবাসবে। দেশের মানুষকে মায়ের মতো ভালোবাসবে। সারা বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে বিশ্বের দ্রুত প্রবৃদ্ধির দেশগুলোর মধ্যে রেখেছেন। আমরা শেখ হাসিনার কর্মী, আমরা দেশের জন্য কাজ করি। আমাদের কাজ দেশ ও দেশের মানুষের জন্য কাজ করা।

67 thoughts on “পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব রটালে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা : ডা. দিপু মনি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *