আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে  বালুমহালে চাঁদাবাজির  ৩৫  লাখ ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ, মোটর সাইকেল ও অফিস ভাচুর

শওকত জামান জামালপুর  প্রতিনিধি :  জামালপুরে বহ্মপু্ত্র নদের  জামালপুরে  ইজারার নামে বালু মহালে  ৩৫  লাখ  চাঁদাবাজির টাকা  ভাগবাটোয়ারা নিয়ে বিএনপির দু,পক্ষের মধ্যে  হামলা, মারপিট,  ৪টি মোটর সাইকেল  ও  বিএনপির অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে । শহরের  ছনকান্দা  এলাকায়  শনিবার ( ২৯ মার্চ)   সন্ধায়  এ  হামলা, ভাংচুর, সংঘর্ষের ঘটনা ঘটে। বালু মহালের চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে  দু’পক্ষের  সমর্থকদের  মধ্যে  উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশ্য অনিচ্ছুক বালু ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শহরের বহ্মপুত্র নদের পাড়ে ছনকান্দা এলাকায়  বালু মহাল  ইজারার নামে  চাঁদাবাজির  ৩৫  লাখ টাকা  ভাগবাটোয়ারা  নিয়ে  বিএনপির দু’পক্ষের  মধ্যে  দ্বন্দ দেখা দেয়।

বালুদস্যু  জেলা স্বেচ্ছাসেবক  দলের সহ-সভাপতি নাজমুল হাসান  সোহেল  চাঁদাবাজির   ৩৫  লাখ  টাকা   ভাগাবাটোয়ারা করে নেয়।  খবর পেয়ে  যুবদল  নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদের নেতৃত্বে বঞ্চিতরা  প্রতিবাদ  করলে  সোহেলের নেতৃত্বে  চাঁদাবাজরা হামলা চালায়।  এ সময় সোহেলের সমর্থকরা  নাহিদের সমর্থকদের  ৪টি মোটর সাইকেল  ভাংচুর  ও  নাহিদের সমর্থকরা  ও  ওয়ার্ড বিএনপির  অফিসে হামলা চালিয়ে খালেদা জিয়া ও  তারেক  রহমানের ছবি  ভাংচুর করেছে।

স্থানীয় বাসিন্দারা জানায়,  ইজারার নামে বালু মহালগুলোতে  দীর্ঘদিন ধরে বহ্মপুত্রের পাড়ে ঘাটে ঘাটে  চাঁদাবাজি চলছে। সরকার  আসে সরকার যায়, চাঁদাবাজি থাকে  সেই আগের মতই।  শুধু  হাত বদল হয় চাঁদাবাজের।  প্রতিমাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি হয়।  বছরে  কয়েক কোটি টাকা চাঁদা আদায় হয়   ইজারার নামে হয় শুভংকরের ফাঁকি।  কখনো হাইকোর্টে   বালু মহালের লাইসেন্সের নামে রিট,  আবার কখনো এক লাইসেন্সে সবকটি ঘাট আর  এখন মেয়াদ উত্তীর্ণ  লাইসেন্সে বালু উত্তলন হচ্ছে।   ইজারার কথা  প্রচার চালালেও  বালু উত্তোলনে ও  ইজারার নামে  তোলা চাঁদার পুরোটাই  বালুদস্যু সিন্ডিকেটের পকেটে উঠছে ।  এই চাঁদার টাকার ভাগের  ৪০  ভাগ সিন্ডিকেটের স্থানীয় পর্যায়ে বাকি  ৬০  ভাগ সিন্ডিকেট বিভিন্ন নেতার পকেটে। ফলে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।  ব্রহ্মপুত্র  নদের বলুমহাল থেকে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি স্থানীয়দের।

যুবদল নেতা আল মুনতাসির  বিল্লাহ  নাহিদ বলেন, পুরাতন  বহ্মপুত্র  নদের ১২টি বালিঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস আওয়ামী লীগ নেতার যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে।  চাঁদাবাজির প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল হাসান সোহেল এর নেতৃত্বে বালু দস্যুরা আমাদের উপর হামলা চালায়।  হামলায়  ৫ জন আহত  ও  ৪টি মেটর সাইকেল ভাংচুর করেছে একদল বালু দস্যু।  ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাহার হাজীর  মেয়াদহীন লাইসেন্সে  ইজারার নামে চাঁদাবাজি করছে।  চাঁদাবাজির  ৩৫ লাখ টাকা  সোহেল  ও  সোহেলের সাঙ্গপাঙ্গদের পকেটে  ঢুকেছে।  ইজারার নামে চাঁদাবাজি  বন্ধের দাবী জানান  স্থানীয়  প্রশাসনের প্রতি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে উঠা  অভিযোগ সঠিক না দাবী করলেও  ইজারা  (চাঁদার)  টাকা উত্তোলনে কথা স্বীকার করেছেন তিনি।   তারা  ৩৫ লাখ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এই নেতা ২৫ লাখ টাকা বন্টনের কথা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *