বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইসলামপুর পৌর শাখা কার্যালয় উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুর কাচারীপাড়া চৌরাস্তা মোড়ে বৃহস্পতিবার সন্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইসলামপুর পৌর শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-২, ইসলামপুর আসনের জন্য বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী পরিষদ সচিব জননেতা জনাব এএসএম আব্দুল হালিম।
ইসলামপুর পৌর যুবদলের আহ্বায়ক এনামুল করিম ডেবিটের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সেলিম, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী ও কৃষিবিদ রাশেদুজ্জামান দিপু।
ইসলামপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাইম মিয়া, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু, আতিকুর রহমান শাহীন (ছাট), জাহিদ আনোয়ার খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ ঢালী, পৌর বিএনপি নেতা রুহুল আজিম খোকন, হাবিবুর রহমান, রাজা মিয়া প্রমুখ।
