আন্তর্জাতিকআলোচিতউপজেলার সংবাদসদর

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি: গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে
বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে জামালপুর জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেইট মসজিদ থেকে বিকাল ৫.১৫ টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধানসড়ক পদক্ষেণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ উত্তর সমাবেশে জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা আমির, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, শহর আমীর খন্দকার মুকাদ্দাস আলী, সদর আমীর হাফেজ শরীফুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়ার সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহর সেক্রেটারি মেজবাহুর রহমান কাউসার সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, অনতিবিলম্বে গাজায় গণহত্যা হামলা বন্ধ করতে হবে, জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার বিচার করতে হবে। আজ সারা বিশ্বের মানুষ ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের পণ্যের তালিকা করে সেসব পণ্য বর্জন করতে হবে । সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে আলাদা মুসলিম জাতিসংঘ সংগঠনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *