পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন জামালপুরের পুলিশ সুপার

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ ১০ এপ্রিল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয় কনস্টেবল হতে নায়েক পদে ০৪ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
