হযরত শাহ কামাল (রঃ) এর মাজারে ওরশ ও বার্ষিক বৈশাখী মেলায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ রবিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩ ঘটিকায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১নং দুরমুঠ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হযরত শাহ কামাল (রঃ) ইয়ামিনী এর মাজারে ওরশ ও বার্ষিক বৈশাখী মেলায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-মেবা মহোদয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ রাশেদুজ্জামান অপু, সভাপতি(বৈশাখী মেলা) উদযাপন কমিটি সাবেক ৩ বাবের সফল চেয়ারম্যান ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সম্রাট। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মহোদয় বলেন, গ্রাম বাংলার যেসব ঐতিহ্য আছে আমরা সেগুলোকে ধারণ করতে চাই, পালন করতে চাই, লালন করতে চাই। এটিই আমাদের বাংলার সংস্কৃতি। এটিকে আমরা বিনোদনের অন্যতম কেন্দ্র মনে করি। কিন্তু সেটিকে আমরা নগ্নতায় কোনোভাবেই রূপান্তর করতে পারি না। সেখানে কোন ধরনের মাদকের অবস্থা থাকবে না। যদি থাকে তাহলে এর দায়-দায়িত্ব নিতে হবে এই আয়োজক কমিটি কে এবং যারা এই অঞ্চলের মানুষ আছেন তাদের।
তিনি পর্যাপ্ত ভলেন্টিয়ার দেয়ার কথা বলেন। এছাড়াও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, সেনাবাহিনীর সদস্যরা থাকবে, র্যাবের সদস্যরা থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে। তিনি বলেন, আমরা আপনাদের এই আয়োজনকে আনন্দময় করতে চাই। যে আয়োজনে বাবা-মা, সন্তান সবাই একত্রে হয়তো কিছুটা আনন্দ উপভোগ করতে পারবে।
এর আগে পুলিশ সুপার মহোদয় মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি হযরত শাহ কামাল রঃ এর মাজার শরীফের উপদেষ্টা ও মেলান্দহ – মাদারগঞ্জের জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, জেলা ইত্তেফাকুল ওলামা দলের সভাপতি ও মেলান্দহ উপজেলা হেফাজতের সভাপতি মুফতি শামসুদ্দিন আহমেদ,মাওলানা সোলাইমান, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; মোঃ রাজু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার;
জামালপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব,সেনাবাহিনীর প্রতিনিধি ; নবগঠিত এনসিপির কেন্দ্রীয় নেতা ১নং দুরমুঠ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ; ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ।
