উপজেলার সংবাদবকশীগঞ্জ

জামালপুরে জামায়াত নেতা সাজ্জাদ হোসাইনের দাফন সম্পন্ন

বকশীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ উপজেলার সাবেক আমীর ও সেক্রেটারি , জানকীপুর ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাজ্জাদ হোসাইন আজ ১৫ এপ্রিল মঙ্গলবার ভোর ৪.৩০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। । তিনি স্ত্রী, ১ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
তাঁর প্রথম নামাজে জানাজা বকশীগঞ্জ হাজী খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে আজ ১৫ এপ্রিল মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। বাদ আছর গোয়ালেরচরে ইসলামপুর উপজেলায় তাঁর নিজ বাড়িতে ২য় জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল
শোকবাণীতে বলেন, আল্লাহ তাঁর গোনাহ খাতা মাফ করুন, নেক আমলগুলো কবুল করে অনেক গুন বাড়িয়ে আখেরাতে উচ্চ মর্যাদা ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন , আল্লাহ পরিবারের ও শোক সন্তপ্ত গুনগ্রাহীদের সবর করার তৌফিক দিন আমীন।
জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, উপজেলা আমির শফিকুল্লাহ বিএসসি, সেক্রেটারি আদেল ইবনে আওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *