নেত্রকোনা জেলার আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কাজী শাহনেওয়াজ ইমন
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ মার্চ/ ২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে নেত্রকোনা মডেল থানার ওসি হিসাবে নেত্রকোনা জেলার আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন । ২০ এপ্রিল রবিবার নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) সভায় নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন। এ সময় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্যার সহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার নেত্রকোনা মডেল থানার প্রিয় সহকর্মীদের প্রতি। তিনি আরো বলেন,আমার এবারের পুরস্কার আমার সদ্য প্রয়াত প্রিয় দাদীর নামে উৎসর্গ করলাম।সকলের প্রতি দোয়া কামনা করেন।
