আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে উপজেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ ৯ জুয়ারী আটক

বকশিগঞ্জ প্রতিনিধি:

বকশিগঞ্জ উপজেলার কামালেরবাত্তী এলাকায় জুয়ার আসর থেকে উপজেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমসহ ৯ জুয়ারীকে আটক জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২।

মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কামালেরবাত্তী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চর কামালেরবাত্তী গ্রামের আই বাহাদুর আলীর পুত্র বাবুল (৪০) ও মজনু মিয়া (৪০), আঃ রহিমের পুত্র বিলেত আলী (৩৬), শরাফত আলীর পুত্র আজাদ (২৮), এরশাদ আলীর পুত্র মান্নান (২২), আবু বক্করের পুত্র সফিক (৩৬), গোলাপ হোসেনের পুত্র আব্দুল্লাহ (২৭), জহির উদ্দিনের পুত্র খোরশেদ আলম (৩২) এবং আক্কাস আলীর পুত্র জয়নুল হক (৩৬)
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২ জামালপুর এর অফিসার ইনচার্জ বলেন, কামালেরবাত্তী জুয়ার আসরে অভিযান চালিয়ে নয় জুয়ারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *