উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে জামায়াতের কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষে ব্যাপক সাড়া 

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখায় মাসিক জেলা বৈঠক ২৮  বিকাল ৪ঃ০০ টায় জেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা দায়িত্বশীলদের কাছ থেকে মার্চ মাসের সাংগঠনিক রিপোর্ট ও কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের রিপোর্ট  গ্রহণ করা হয়।

কেন্দ্রঘোষিত ১৫দিন ব্যাপি গণসংযোগ পক্ষ ১১ থেকে ২৫ এপ্রিল ২০২৫ ঘোষণা করা হয়। এই গণসংযোগ পক্ষে জামালপুর জেলায় লিখিত সহযোগিতা ফরম পূরণ করেন ৮৬২৩৩ (ছিয়াশি হাজার দুইশত তেইশ) জন। মাঠ পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে জামায়াতের সহযোগী হওয়ার প্রবণতা যে কোন সময়ের চেয়ে অনেক বেশি। এ পক্ষ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে জেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল আওয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা নায়েব আমীর অধ্যাপক খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, অধ্যাপক সুলতান মাহমুদ, জেলার কর্মপরিষদ সদস্যগণ ও বিভিন্ন উপজেলার আমীর এবং সেক্রেটারি বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *