উপজেলার সংবাদজামালপুরসদর

ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত শনিবার (১০ মে) পুলিশ লাইন্স ভেন্যুতে ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে আয়োজিত রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর মহোদয়।

ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে সকাল বেলায় অনুষ্ঠিত প্রথম পর্বে জামালপুর জেলা পুলিশ টিম বনাম নেত্রকোনা জেলা পুলিশ টিম-এর মধ্যকার প্রতিযোগিতায় নেত্রকোনা জেলা জয়লাভ করে। দ্বিতীয় পর্বে জামালপুর জেলা পুলিশ টিম বনাম ময়মনসিংহ জেলা পুলিশ টিম-এর মধ্যকার প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা জয়লাভ করে। পরবর্তীতে নেত্রকোনা জেলা পুলিশ টিম এবং ময়মনসিংহ জেলা পুলিশ টিম-এর মধ্যকার খেলা বিকাল ১৬:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরণ করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

আন্তর্জাতিক নিয়মে নক আউট পদ্ধতিতে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এবং নকআউট পর্বের খেলা শেষে ময়মনসিংহ জেলা পুলিশ টিম বনাম নেত্রকোনা জেলা পুলিশ টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ময়মনসিংহ রেঞ্জ ভলিবল আন্তঃপ্রতিযোগিতা টুর্নামেন্ট-২০২৫ এ টানা দ্বিতীয় বারের মতো ময়মনসিংহ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেত্রকোনা জেলা পুলিশ টিম।

প্রধান অতিথি মহোদয় বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বলেন, খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।

পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস্),জামালপুর; সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাজু আহম্মেদ জামালপুর সহ আন্ত:রেঞ্জের অন্যান্য টিম ময়মনসিংহ জেলা পুলিশ দল, জামালপুর জেলা পুলিশ দল ও নেত্রকোনা জেলা পুলিশ দলের সদস্যবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খেলায় অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও অন্যান্য সকল পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *