বকশিগঞ্জে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার এবং বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জে মুখমন্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এবং বিদ্যুৎস্পৃষ্টে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার একটি পাটখেতে অজ্ঞাত নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান ¯’ানীয় কৃষকরা। তারা সেখানে গিয়ে দেখতে পায় অজ্ঞাত এক নারীর শরীর থেকে ধুয়া বের হচ্ছে। ততোক্ষণে অজ্ঞাত ওই নারীর মুখমন্ডলসহ শরীরের অনেক অংশ আগুনে পুড়ে গেছে। মরদেহটি পুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি জানাজানি হলে বকশিগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
অপরদিকে শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ফকিরপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী খোর্শেদা বেগমের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নিজ ধান ক্ষেতে পানি দিতে যায় খোর্শেদা বেগম। সেচ পাম্পের সুইচ দিয়ে চাপকল চাপ দিলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।
তিনি আরো জানান, মুখমন্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। তবে ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
