উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে, জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে, গত ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ / ২৫ মে ২০২৫ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন, জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।

আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য দর্শকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *