আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

রাস্তায় খড় শুকানোয় যানবাহন চলাচলে ভোগান্তি

আব্দুর রহমান আস সাঈফ নিজস্ব প্রতিবেদক : চলছে ধান কাটার মৌসুম। ধান কেটে মাড়াইয়ের পর খড় শুকিয়ে সংরক্ষণ করতে হয়। তবে জামালপুর জেলার সদর উপজেলার ১২ নম্বর তিতপল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে জায়গার অভাবে অনেক কৃষক রাস্তার ওপর খড় শুকাতে দিচ্ছেন, যার ফলে যানবাহন চালক ও পথচারীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।

তিতপল্লা গ্রামের এক ভ্যানচালক বলেন, “রাস্তায় খড় থাকায় ঠিকমতো গাড়ি চালাতে পারি না। অনেক সময় চাকার যন্ত্রাংশে খড় আটকে যায়।”

এক বাইসাইকেলযোগে স্কুলে যাওয়া ছাত্র জানায়, “খড়ের কারণে রাস্তার ভাঙা অংশ দেখা যায় না। ফলে হঠাৎ চাকা গর্তে পড়ে গিয়ে ঝাঁকুনি খেতে হয়। তাছাড়া সঠিকভাবে সাইকেল চালানোও কষ্টকর হয়ে পড়ে।”

রাস্তায় খড় শুকাতে দেওয়া এক কৃষক বলেন, “বাড়ির আঙিনায় পর্যাপ্ত জায়গা না থাকায় আমরা বাধ্য হয়ে রাস্তার ওপর খড় শুকাতে দিচ্ছি।”

ভুক্তভোগীরা জানান, বিষয়টি শুধু যান চলাচলের জন্য নয়, দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করছে। তাই দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *