বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জেলা প্রতিনিধি জামালপুরঃ ২৯ মে বৃহস্পতিবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুহাম্মদ নুরুল ইসলাম বাদল, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর এর বদলিজনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সদ্য বিদায়ী পুলিশ কর্মকর্তা তাঁর বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারন করেন ও চাকুরি জীবনের বদলিজনিত এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথির পরবর্তী কর্মজীবন ও পারিবারিক জীবনের কল্যাণ কামনা করেন। পরে বিদায়ী অতিথির হাতে পুলিশ সুপার, জামালপুর এর শুভেচ্ছান্তে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।
এসময় উপস্থিত ছিলেন ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জামালপুর; মোঃ রাজু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার; আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা; মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর (নিঃ), জামালপুর; জনাব মোঃ গোলাম সারোয়ার, ইনচার্জ, কন্ট্রোল, জামালপুর; মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা,পুলিশ অফিস, জামালপুর; লুৎফর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ, ০১ নং পুলিশ ফাঁড়ি, জামালপুর; মোঃ ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ, ০২ নং পুলিশ ফাঁড়ি, জামালপুর; মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১, জেলা ট্রাফিক জামালপুর; শাহজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-২, বিশেষ শাখা (ডিএসবি); মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, ডিবি-১,জামালপুর।
