ইসলামপুরে ২৪ মেট্রিক টন চাল বিতরণ

ইসলামপুর প্রতিনিধি:
ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুরের সাপধরী ইউনিয়নের ২ হাজার ৪শ ৪৪ জন গরীব অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে খয়রাতি চাল বিতরণ করা হয়েছে।
সাপধরী ইউনিয়নের মন্ডল পাড়া নৌঘাটে বৃহস্পতিবার সকালে ওই চাল বিতরন উপলক্ষে আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মো: আব্দুল ওয়াদুদ, উপ – সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, সাপধরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, স্থানীয় বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন প্রামানিক, সাপধরী ইউনিয়ন জামায়াতের সেক্রটারী মৌলানা ইমান আলী প্রমুখ।
