শেখ হাসিনা সহ গনহত্যা ও মানবতা বিরোধী কার্যক্রমের সাথে জড়িত ফ্যাসিবাদীদের বিচারের আগে দেশে কোন নির্বাচন দেশবাসী চায় না — জামায়াত নেতা নাজমুল হক সাঈদী

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুর -০১ সংসদীয় আসন (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) এলাকায় জামায়াতে ইসলামীর ব্যপক গনসংযোগ ও সভা সমাবেশ চলছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর জেলা শাখার সাবেক আমীর জামালপুর -০১ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী আজ ২৮ জুন শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাংগা ইউনিয়নের কাঠারবিলে অনুষ্ঠিত এক সমাবেশে বলেছেন শেখ হাসিনা সহ তাঁর দোসর মানবতা বিরোধী হত্যাকাণ্ডের নায়ক ও গনহত্যা কারীদের বিচার করার আগে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারেনা। জুলাই আন্দোলনে আহত, নিহতদের রক্তের দাগ শুকাবার আগে দেশবাসী তা হতে দেবেনা।
তিনি হাতীভাংগা ইউনিয়নে গনসংযোগ শেষে কাঠারবিল এ,বি হাই স্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত সমাবেশে আজ বিকেলে
অতিথি হিসেবে বক্তৃতা কালে এ কথা বলেন।
আজ শনিবার বিকেলে হাতীভাংগা ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব ডা:আবুল খায়ের আজাদের সভাপতিত্বে কাঠারবিল আফরোজা বেগম হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ভারতীয় আধিপত্যবাদ সহ সব ধরনের আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। তাই এ নির্বাচনে দেশের সব দেশপ্রেমিক ও ইসলামী আদর্শের দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদ ঠেকাতে হবে।এ জন্যে দেশের ইসলামী দলগুলো এক চিন্তায় ঐক্যবদ্ধ হতে যাচ্ছে।
জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের সুন্দর ও সকলের জন্যে গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার দাবি জানিয়ে তিনি বলেন আগামী ফেব্রুয়ারি কিংবা তার আগে বা পরে যখনই জাতীয় সংসদ নির্বাচন হোক জামায়াতে ইসলামী সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে নষ্ট করা অপবিত্র কলুষিত প্রশাসন আর দুর্নীতিবাজ ও অবৈধ কালোটাকার কাছে জিম্মি নির্বাচনী ব্যবস্থার যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন নতুন বোতলে পুরাতন মদ ছাড়া আর কিছুই নয়। নির্বাচনে কালো টাকার দাপট কমিয়ে ধনী, গরীব সব নাগরিক এবং ছোট, বড় সব দলের জন্যে সমান সুযোগ নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন
যে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতি ঠিক রাখে সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে সরকার গঠনে প্রবাসীদের প্রকৃত মর্যাদা দিতেই হবে।
নির্বাচন কমিশন সঠিক ভাবে নির্বাচন করতে সক্ষম কিনা তা প্রমানের জন্যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে আস্থা অর্জন করতে হবে। সর্বোপরি শেখ হাসিনার গনহত্যার বিচার করার আগে কোন নির্বাচনই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে প্রধান অতিথি নাজমুল হক সাঈদী ছাড়াও অন্যান্যের মধ্য বক্তৃতা করেন জামালপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট মাওলানা ছামিউল হক, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী আতিকুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, হাজী ইসমাইল হোসাইন, হাতীভাংগা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইলিয়াস হোসাইন, পাররামরামপুর ইউনিয়নের সেক্রেটারি মিকাদুল ইসলাম, মাওলানা আবদুল হালিম, জামায়াত নেতা আবুসাঈদ, ফরহাদ হোসাইন, ইবরাহীম খলিল প্রমুখ ।
0
